তোমার বর্ণনা
(এ বিশ্বে বাংলা ভাষায় সর্বাধিক এবং ভারতীয়দের মধ্যে সর্বাধিক সনেট রচয়িতা এটি শেক্সপিয়ারের ছন্দে লেখা সনেট)
ডালিম ফলের মতন তোমার ঠোঁট ,
নরম তুলতুলে তোমার ঐ গাল,
হাসির রাশি যেন মুক্ত ঝরানো মাঠ,
দুধে আলতা রং অর্থাৎ পিকে লাল ।
মায়াবী চোখের চাউনির যতোই দেখি,
তৃষ্ণা মেটে না জলে ফোঁটা পদ্ম নয়ন ,
তোমার, তুমি ধ্রুবতারা ,কোথায় রাখি ,
লক্ষ্মীটি ,তুমি যে হৃদয় ,তুমিই মন ।
কিন্তু প্রিয়া ,তোমার যোগ্য কে? সত্যি আমি?
আমি সুন্দরের সাধনা করি ঠিকই ,
কিন্তু তুমি যে কোহিনূর ,খুবই দামি ,
বল ,আমি কি শুধু মিথ্যা তোমাকে চাই?
আমার হৃদয়ে শুধু মিশে আছো তুমি ,
প্রিয়তমা তুমিই আমার অন্তর্যামী।
সঞ্জীব গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
আমার বিশ্বাস
১০০ বার পঠিত
বিপ্লব
১০০ বার পঠিত
নুরুনেষার ভালবাসা
৯৬ বার পঠিত
প্রেম
৯৩ বার পঠিত
রাখি বন্ধন
৯৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈