তোমাকে পেয়ে গেলে,হয়তো জীবনটা গুছিয়ে যেত,
জমে থাকা কথার পাহাড়,তোমার কাছে ধ্বসে যেত।
অবাধ্য এই যে আমিটা,হয়তো খানিক শুধরে যেত,
বুকের খাঁচার চঞ্চল পাখি,ছোট্র সুখের নীড় পেত।
এখনো আমি অনেকটা দামী,কেউ করেনি নাম জারি,
তোমাকে পেয়ে গেলে,হয়তো পুরোপুরি হতাম তোমারি।
রূপকথার এক সংসার হতো,আমরা হতাম সুখ-সারি,
তোমার সাথে সাথ মিলিয়ে,একটা জীবন দিতাম পাড়ি।
তোমাকে পেয়ে গেলে হয়তো,ভাবনারা সব মলিন হতো,
না পাওয়ার আক্ষেপ গুলো,আজ পূর্ণতার স্বাদ পেত।
জেগে থাকা রাতগুলো,হয়তো আরেকটু ছোট হতো,
আড়াল হতো শব্দেরা,হয়তো কবিতা লেখা কমে যেত।
শব্দ খোঁজা চোখদুটো এই,তোমার চোখে হারিয়ে যেত,
তোমার দিকে তাকালে হয়তো,সময় বোধয় থমকে যেত।
এই ঠোঁটদুটো ঐ কপাল ছুঁলে,অনুভূতিরা স্তব্ধ হতো,
গভীর কোনো উষ্ণ তাপে,হয়তো শরীর গলেই যেতো।
তোমাকে পেয়ে গেলে আমার চাওয়া পাওয়ার মৃত্যু হতো,
লাভের চেয়ে এ জগতের,হয়তো বিশাল ক্ষতিই হতো।
হয়তো কোনো ঝড় সুনামি,নয়তো কোনো প্রলয় হতো,
তাইতো স্রষ্টা এক করেনি,নয়তো পৃথিবী ধ্বংস হতো!
.
~ হা বী ব
কবিতা — তোমাকে পেয়ে গেলে
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রূপক কবিতা
,
বিরহের কবিতা
৩০
এআই বিশ্লেষণ (মূলভাব)
'তোমাকে পেয়ে গেলে' কবি হাবীবের একটি চমৎকার প্রেমের কবিতা। কবিতায় প্রিয়জনকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ও অপূর্ণতার গভীর ব্যাকুলতা ফুটে উঠেছে। কবি অনুধাবন করেছেন যে, পাওয়ার মধ্য দিয়েই সব কিছুর সমাপ্তি ঘটে; তাই অপূর্ণতাই সৃষ্টিকে বাঁচিয়ে রাখে। ভালোবাসা ও বিরহের সুন্দর দর্শনে সমৃদ্ধ এই কবিতা।
অনিন্দ্য হয়েছে।