বিপ্লব

আবার একটা বিপ্লবের আশা করি,
কারণ এই স্বাধীনতা বলো কাদের?
বন্ধু দারিদ্রতার জন্য না খেয়ে মরি,
এ স্বাধীনতা? মনে হয় বেইমানের।

এ ভারতে শিক্ষা-স্বাস্থ্য ক'জন পেয়েছে?
বলো কেন ধর্মান্ধ ভারতের মানুষ?
রাসবিহারী নেতাজী এই বলে গেছে?
ভারত সরকারের হবে হবে হুঁশ।

যদি আর একটা বিপ্লব হয় দেশে,
কৃষাণ শ্রমিক- মুজুরের হবে জয়,
গরীবরা থাকবে সে বিপ্লবের পাশে,
হতে দেব না স্বাধীনতার অপচয়।

বাবুরা পায় হাজার-হাজার মাইনে,
জ্বালা যন্ত্রণা সব মুজুরের জীবনে।