বাংলা ভাষায় সর্বাধিক সনেট রচয়িতা

রাখি বন্ধন

রাখি বন্ধনে শুধু রাখি পরানো নয় ,
হৃদয়ে ও গাঁথা হয় মিষ্টি ভালোবাসা ,
মনের কালিমা সব ধুয়ে মুছে যায়,
কালি মুছে একে অপরের কাছে আসা ।

আসলে রাখি বন্ধন মিলনের দিন ,
ছোট জাত বড় জাত ভেদাভেদ ভোলা ,
রাখিবন্ধন আসলে হৃদয়ের টান,
সব জাত ধর্ম বর্ণ একসাথে চলা ।


আর নয় ভেদাভেদ ,হাতে রাখো হাত ,
ভুলে যাও সবাই বর্ণভেদের প্রথা ,
আমরা মানুষ আমরাই সভ্য জাত ,
ভাবতে হবে কেউ যেন না পায় ব্যথা ।

বন্ধুর সাথে ভাই বোনের সাথে আজ,
রাখি বন্ধন পালো ,গড়ো সভ্যসমাজ।