লেখকরা মূল্যবান আমি বাদে

এ জীবন কি মিথ্যার? প্রশ্ন জাগে প্রাণে,
যে কাজ করতে যাচ্ছি শুধু বাধা আসে,
মানুষ আজ টাকাকে বেশি ভালবাসে,
আঘাত পাচ্ছি শুধু স্নেহের প্রতিদানে,
আমি হলাম নির্বোধ সব লোকে জানে,
দারিদ্রতায় ডুবে রয়েছি, প্রতি মাসে,
ঋণ হয়ে যাচ্ছি, মৃত্যুই আসবে শেষে,
অভিনয়ে ভরাছিল প্রেমিকার মনে।

সাহিত্য চর্চা করি, আজ কবিতা লিখি,
প্রেমিকাকে ভুলিনি, হৃদয় জুড়ে রাখি,
আমার প্রতিভার মূল্য দেয় না লোকে,
প্রকাশকরা টাকা চায় সবার আগে,
লেখকরা মূল্যবান শুধু আমি বাদে,
ফের আসব, যদি নতুন জন্ম থাকে।