হারানোর বেদনা
( ভারতের মধ্যে এবং বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন। এটি পেত্রার্ক ছন্দে রচিত সনেট সনাতনী রীতি।)
হারানোর বেদনা, তুমি সেটা জান না,
কঠিন পাথরে গড়া তোমার হৃদয়,
আমার বুকে হয় দিন-রাত যন্ত্রণা,
জ্বালা-যন্ত্রণা বুকেতে আর কত সয়!
করে দিলে তোমায় ভালবাসতে মানা,
আমার বেঁচে থাকতে খুব কষ্ট হয়,
তবে কেন করলে দু'দিনের ছলনা!
আমার মৃত্যু চাও? না, নেই মৃত্যু ভয়।
আমি এ পৃথিবীতে যে ক'দিন থাকব,
তাকে বেঁচে থাকা বলো না, ঝাপসা আঁখি
আমার, মৃত জীবন, কঙ্কাল বইব,
বুক ভরা বোবা কান্না, এ হৃদয়ে রাখি,
প্রিয়া, তুমি চাইলে পরজন্মে ও নেব
আমি আঘাত, যদি তোমায় সুখে দেখি।
সঞ্জীব গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
আমার বিশ্বাস
১০০ বার পঠিত
বিপ্লব
১০০ বার পঠিত
নুরুনেষার ভালবাসা
৯৬ বার পঠিত
প্রেম
৯৩ বার পঠিত
রাখি বন্ধন
৯৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈