@SabyasachiDeb
সব্যসাচী দেব Sabyasachi Deb
জন্ম তারিখ: রবিবার, ২২ সেপ্টেম্বর ১৯৪৬
পরিচিতি:
কবি সব্যসাচী দেব - এ কালের বিশিষ্ট বামপন্থী কবি-সাহিত্যিক। মূলত কবি ও প্রবন্ধকার হিসেবেই
তাঁর খ্যাতি ও জনপ্রিয়তা।
তিনি স্কুল পাশ করেন কলকাতার দ্য ওরিয়েনটাল সেমিনারি
থেকে ১৯৬১ সালে। বাংলায় স্নাতক হন
কলকাতার সিটি কলেজ থেকে ১৯৬৫ সালে। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
১৯৬৭ সালে। ১৯৬৭-র নকশালবাড়ির আন্দোলন তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।
কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারী কলেজে বাংলায় অধ্যাপনা করেছেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মাকিদ হায়দার
শুভ জন্মদিন! 🎈