তুমি আমার আপন, তুমি আছ আমার কাছে,
এই কথাটি বলতে দাও হে বলতে দাও!
তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে
এই কথাটি বল্তে দাও হে বলতে দাও।
আমায় দাও সুধাময় সুর,
আমার বাণী কর সুমধুর,
আমার প্রিয়তম তুমি এই কথাটি
বল্তে দাও হে বলতে দাও!
এই নিখিল আকাশ ধরা
এ যে তোমায় দিয়ে ভরা,
আমার হৃদয় হতে এই কথাটি
বল্তে দাও হে বল্তে দাও।
দুখী জেনেই কাছে আস
ছোট বলেই ভালবাস
আমার ছোট মুখে এই কথাটি
বল্তে দাও হে বল্তে দাও।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৬ বার পঠিত
শেষের কবিতা
৮১২৭ বার পঠিত
অভিমান
৫৭৪১ বার পঠিত
অপরিচিতা
৫০৭৯ বার পঠিত
সোনার তরী
৪২৬৩ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়