কাছে যতটুকু পেরেছি আসতে, জেনো
দূরে যেতে আমি তারো চেয়ে বেশী পারি।
ভালোবাসা আমি যতটা নিয়েছি লুফে
তারো চেয়ে পারি গোগ্রাসে নিতে ভালোবাসা হীনতাও।
জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে
নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি।
অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি,
আমার কে আছে একা আমি ছাড়া আর
কবিতা — অভিমান
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
বিরহের কবিতা
৫৭৩৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘অভিমান’ কবিতাটিতে কবি নিজের মানসিক দ্বন্দ্ব, একাঙ্কিত্ব এবং চরম আত্মঅভিমানের চিত্র ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার পাশাপাশি অবহেলা বা ভালোবাসাহীনতা সইবার তীব্র শক্তি এবং আত্মসংগ্রামের কথা এখানে ব্যক্ত হয়েছে। জীবনের জটিলতা ও প্রতিভার বোঝা বয়ে নিয়ে কবি নিজেকে সম্পূর্ণ একাকী হিসেবে আবিষ্কার করেছেন। এটি এক গভীর আত্মানুভূতির কাব্যিক রূপায়ন।