তোমার দুয়ার খোলার ধ্বনি
ঐ গো বাজে
হৃদয়-মাঝে।
তোমার ঘরে নিশিভোরে
আগল যদি গেল স’রে
আমার ঘরে রইব তবে
কিসের লাজে॥
অনেক বলা বলেছি, সে
মিথ্যা বলা।
অনেক চলা চলেছি, সে
মিথ্যা চলা।
আজ যেন সব পথের শেষে
তোমার দ্বারে দাঁড়াই এসে,
ভুলিয়ে যেন নেয় না মোরে
আপন কাজে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈