সুখের মাঝে তােমায় দেখেছি,
দুঃখে তােমায় পেয়েছি প্রাণ ভ’রে।
হারিয়ে তােমায় গােপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।
চিরজীবন আমার বীণা-তারে
তােমার আঘাত লাগল বারে বারে,
তাই তাে আমার নানা সুরের তানে
তােমার পরশ প্রাণে নিলেম ধরে॥
আজ তাে আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার।
নূতন আলােয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তাে আমার তুমি,
আবার তােমায় চিনব নূতন করে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈