সন্ধ্যাতারা যে ফুল দিল
তোমার চরণ-তলে
তারে আমি ধুয়ে দিলেম
আমার নয়ন-জলে।
বিদায়-পথে যাবার বেলা
ম্লান রবির রেখ।
সারা দিনের ভ্রমণ-বাণী
লিখল সোনার লেখা,
আমি তাতেই সুর বসালেম
আপন গানের ছলে॥
স্বর্ণ আলোর রথে চড়ে
নেমে এল রাতি,
তারি আঁধার ভ’রে আমার
হৃদয় দিনু পাতি।
মৌনপারাবারের তলে
হারিয়ে-যাওয়া কথায়,
বিশ্বহৃদয়-পূর্ণ-করা
বিপুল নীরবতায়
আমার বাণীর স্রোত মিলিছে
নীরব কোলাহলে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈