শুধু তোমার বাণী নয় গো
হে বন্ধু, হে প্রিয়,
মাঝে-মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো।
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে।
খুঁজে না পাই দিশা।
এ আঁধার যে পূর্ণ তোমায়
সেই কথা বলিয়ো।
মাঝে-মাঝে প্রাণে তোমার।
পরশখানি দিয়ো॥
হৃদয় আমার চায় যে দিতে,
কেবল নিতে নয়,
ব’য়ে ব’য়ে বেড়ায় সে তার
যা-কিছু সঞ্চয়।
হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে,
ধরব তারে, ভরব তারে,
রাখব তারে সাথে-
একলা পথের চলা আমার
করব রমণীয়।
মাঝে-মাঝে প্রাণে তোমার
পরশখানি দিয়ো॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈