শেষের মধ্যে অশেষ আছে,
এই কথাটি, মনে
আজ্কে আমার গানের শেষে
জাগ্চে ক্ষণে ক্ষণে।
সুর গিয়েছে থেমে, তবু
থাম্তে যেন চায় না কভু,
নীরবতায় বাজ্চে বীণা
বিনা প্রয়োজনে।
তারে যখন আঘাত লাগে
বাজে যখন সুরে-
সবার চেয়ে বড় যে গান
সে রয় বহুদূরে
সকল আলাপ গেলে থেমে
শাস্ত বীণায় আসে নেমে,
সন্ধ্যা যেমন দিনের শেষে
বাজে গভীর স্বনে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৬ বার পঠিত
শেষের কবিতা
৮১২৭ বার পঠিত
অভিমান
৫৭৪২ বার পঠিত
অপরিচিতা
৫০৭৯ বার পঠিত
সোনার তরী
৪২৬৪ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈