সারা জীবন দিল আলো
সূর্য গ্রহ চাঁদ-
তোমার আশীর্বাদ, হে প্রভু,
তোমার আশীর্বাদ।
মেঘের কলস ভ’রে ভ’রে
প্রসাদ-বারি পড়ে ঝ’রে,
সকল দেহে প্রভাত-বায়ু
ঘুচায় অবসাদ-
তোমার আশীর্বাদ, হে প্রভু,
তোমার আশীর্বাদ॥
তৃণ যে এই ধুলার ’পরে
পাতে আঁচলখানি,
এই যে আকাশ চিরনীরব
অমৃতময় বাণী-
ফুল যে আসে দিনে দিনে
বিনা রেখার পথটি চিনে,
এই যে ভুবন দিকে দিকে
পুরায় কত সাধ—
তোমার আশীর্বাদ, হে প্রভু,
তোমার আশীর্বাদ॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈