পুষ্প দিয়ে মার’ যারে
চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে
ধরে তোমার চরণকে।
সবার নিচে ধুলার ’পরে
ফেল যারে মৃত্যুশরে
সে যে তোমার কোলে পড়ে,
ভয় কী বা তার পড়নকে॥
আরামে যার আঘাত ঢাকা,
কলঙ্ক যার সুগন্ধ,
নয়ন মেলে দেখল না সে
রুদ্রমুখের আনন্দ।
মজল না সে চোখের জলে,
পৌঁছল না চরণ-তলে,
তিলে তিলে পলে পলে
ম’ল যে জন পালঙ্কে।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈