পথে পথেই বাসা বাঁধি,
মনে ভাবি পথ ফুরালাে,
কোন্ অনাদি কালের আশা
হেথায় বুঝি সব পুরালাে।
কখন দেখি, আঁধার ছুটে
স্বপ্ন আবার যায় যে টুটে,
পূর্বদিকের তােরণ খুলে।
নাম ডেকে যায় প্রভাত-আলাে॥
আবার কবে নবীন ফুলে
ভরে নূতন দিনের সাজি।
পথের ধারে তরুমূলে
প্রভাতী সুর ওঠে বাজি।
কেমন করে নূতন সাথি।
জোটে আবার রাতারাতি,
দেখি রথের চূড়ার ’পরে
নূতন ধ্বজা কে উড়ালাে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈