যখন তুমি বাঁধছিলে তার
সে যে বিষম ব্যথা;
আজ বাজাও বীণা, ভুলাও ভুলাও
সকল দুখের কথা।
এতদিন যা সংগোপনে।
ছিল তোমার মনে মনে
আজকে আমার তারে তারে
শুনাও সে বারতা॥
আর বিলম্ব কোরো না গো,
ওই যে নেবে বাতি।
দুয়ারে মোর নিশীথিনী
রয়েছে কান পাতি।
বাঁধলে যে সুর তারায় তারায়
অন্তবিহীন অগ্নিধারায়,
সেই সুরে মোর বাজাও প্রাণে
তোমার ব্যাকুলতা॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈