যখন তােমায় আঘাত করি
তখন চিনি,
শত্রু হয়ে দাঁড়াই যখন
লও যে জিনি।
এ প্রাণ যত নিজের তরে
তােমারি ধন হরণ করে
ততই শুধু তােমার কাছে
হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবার
গর্বসুখে,
তােমার স্রোতের প্রবল পরশ
পাই যে বুকে।
আলাে যখন আলস-ভরে
নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তােমার
নিশীথিনী॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈