যাস নে কোথাও ধেয়ে,
দেখ্ রে কেবল চেয়ে।
ঐ যে পুরব-গগন-মূলে
সোনার বরন পালটি তুলে
আসছে তরী বেয়ে,
দেখ্ রে কেবল চেয়ে॥
যে আঁধার-তটে
আনন্দ-গান রটে।
অনেক দিনের অভিসারে
অগম গহন জীবন-পারে
পৌঁছিল তোর নেয়ে,
দেখ্ রে কেবল চেয়ে॥
ঐ যে রে তোর তরী
আলোয় গেল ভরি।
চরণে তার বরণডালা
কোন্ কাননের বহে মালা।
গন্ধে গগন ছেয়ে?
দেখ্ রে কেবল চেয়ে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈