ফুল তো আমার ফুরিয়ে গেছে,
শেষ হল মোর গান;
এবার, প্রভু, লও গো শেষের দান।
অশ্রুজলের পদ্মখানি।
চরণতলে দিলাম আনি;
ঐ হাতে মোর হাত দুটি লও,
লও গো আমার প্রাণ।
এবার, প্রভু, লও গো শেষের দান॥
ঘুচিয়ে লও গো সকল লজ্জা,
চুকিয়ে লও গো ভয়।
বিবোধ আমার যত আছে।
সব করে লও জয়।
লও গো আমার নিশীথ-রাতি,
লও গো আমার ঘরের বাতি,
লও গো আমার সকল শক্তি
সকল অভিমান।
এবার, প্রভু, লও গো শেষের দান॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈