এতটুকু আঁধার যদি
লুকিয়ে রাখিস বুকের ’পরে
আকাশ-ভরা সূর্যতারা
মিথ্যা হবে তোদের তরে।
শিশির-ধোওয়া এই বাতাসে
হাত বুলালো ঘাসে ঘাসে,
ব্যর্থ হবে কেবল যে সে
তোদের ছোটো কোণের ঘরে॥
মুগ্ধ ওরে, স্বপ্নঘোরে
যদি প্রাণের আসন-কোণে
ধুলায়-গড়া দেবতারে
লুকিয়ে রাখিস আপন মনে-
চিরদিনের প্রভু তবে
তোদের প্রাণে বিফল হবে,
বাইরে সে যে দাঁড়িয়ে রবে
কত-না যুগ-যুগান্তরে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৪ বার পঠিত
অপরিচিতা
৫০৮৪ বার পঠিত
সোনার তরী
৪২৭২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈