বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
কেমনে দিই ফঁাকি।
আধেক ধরা পড়েছি গো,
আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি-
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি॥
বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ-
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন।
হৃদয় বলে, তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে;
চায় না কেন আঁখি—
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈