ভেঙেছে দুয়ার, এসেছ জ্যোতির্ময়,
তােমারি হউক জয়।
তিমির-বিদার উদার অভ্যুদয়,
তােমারি হউক জয়।
হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে
নবীন আশার খড়্গ তােমার হাতে,
জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে,
বন্ধন হােক ক্ষয়।
তােমারি হউক জয়॥
এসো দুঃসহ, এসাে এসাে নির্দয়,
তােমারি হউক জয়।
এসাে নির্মল, এসাে এসাে নির্ভয়,
তােমারি হউক জয়।
প্রভাতসূর্য, এসেছ রুদ্রসাজে,
দুঃখের পথে তােমার তূর্য বাজে,
অরুণবহ্নি জ্বালাও চিত্ত-মাঝে
মৃত্যুর হােক লয়।
তােমারি হউক জয়।
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈