আপন হতে বাহির হয়ে
বাইরে দাঁড়া;
বুকের মাঝে বিশ্বলোকের
পাবি সাড়া।
এই যে বিপুল ঢেউ লেগেছে
তোর মাঝেতে উঠুক নেচে,
সকল পরান দিক্-না নাড়া-
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥
বোস্-না ভ্রমর এই নীলিমায়
আসন লয়ে
অরুণ-আলোর স্বর্ণরেণু
মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি
মেল্ সেথা তোর ডানা দুটি,
সবার মাঝে পাবি ছাড়া-
বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৪ বার পঠিত
অপরিচিতা
৫০৮৪ বার পঠিত
সোনার তরী
৪২৭২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈