আমার প্রাণের মাঝে যেমন ক’রে
নাচে তােমার প্রাণ
আমার প্রেমে তেমনি তােমার প্রেমের
বহুক-না তুফান।
রসের বরিষনে
তারে মিলাও সবার সনে,
অঞ্জলি মাের ছাপিয়ে দিয়ে
হােক সে তােমার দান॥
আমার হৃদয় সদা আমার মাঝে
বন্দী হয়ে থাকে।
তােমার আপন পাশে নিয়ে তুমি
মুক্ত করে তাকে।
যেমন তােমার তারা,
তােমার ফুলটি যেমন ধারা,
তেমনি তারে তােমার করাে
যেমন তােমার গান॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈