আমার যে সব দিতে হবে, সে তাে আমি জানি।
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী।
আমার চোখের চেয়ে-দেখা, আমার কানের শােনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগােনা।
সব দিতে হবে॥
আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে
গােপন থেকে তােমার পানে উঠবে ফুটে ফুটে।
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা,
বাজবে যখন তােমার হবে তােমার সুরে সাধা।
সব দিতে হবে॥
তােমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তােমার ক’রে।
আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তােমার ক’রে দেব তখন তারা আমার হবে।
সব দিতে হবে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈