আমার ব্যথা যখন আনে আমায়
তােমার দ্বারে,
তখন আপনি এসে দ্বার খুলে দাও,
ডাক তারে।
বাহুপাশের কাঙাল সে যে,
চলেছে তাই সকল ত্যেজে,
কাঁটার পথে ধায় সে তােমার
অভিসারে—
আপনি এসে দ্বার খুলে দাও,
ডাক তারে॥
আমার ব্যথা যখন বাজায় আমায়
বাজি সুরে,
সেই। গানের টানে পার না আর
রইতে দূরে।
লুটিয়ে পড়ে সে গান মম
ঝড়ের রাতের পাখি-সম,
বাহির হয়ে এস তুমি
অন্ধকারে-
আপনি এসে দ্বার খুলে দাও,
ডাক তারে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈