আলো যে আজ গান করে মোর
প্রাণে গো।
কে এল মোর অঙ্গনে, কে
জানে গো;
হৃদয় আমার উদাস ক’রে
কেড়ে নিল আকাশ মোরে,
বাতাস আমায় আনন্দবাণ
হানে গো॥
দিগন্তের ঐ নীল নয়নের
ছায়াতে
কুসুম যেন বিকাশে মোর
কায়াতে।
মোর হৃদয়ের সুগন্ধ যে
বাহির হল কাহার খোঁজে,
সকল জীবন চাহে কাহার
পানে গো॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৪৯ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৬ বার পঠিত
অভিমান
৫৭৪৪ বার পঠিত
অপরিচিতা
৫০৮৪ বার পঠিত
সোনার তরী
৪২৭২ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈