আজ ফুল ফুটেছে মাের আসনের
ডাইনে বাঁয়ে,
পূজার ছায়ে।
ওরা মিশায় ওদের নীরব কান্তি
আমার গানে,
আমার প্রাণে।
ওরা নেয় তুলে মাের কণ্ঠ ওদের
সকল গায়ে,
পূজার ছায়ে॥
হেথায় সাড়া পেল বাহির হল
প্রভাত-রবি
অমল-ছবি।
সে যে আলােটি তার মিলিয়ে দিল
আমার মাথে,
প্রণাম-সাথে।
সে যে আমার চোখে দেখে নিল
আমার মায়ে,
পূজার ছায়ে॥
রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় লেখাগুলো
আমাদের ছোট নদী
১০০৫১ বার পঠিত
শেষের কবিতা
৮১৪৭ বার পঠিত
অভিমান
৫৭৪৫ বার পঠিত
অপরিচিতা
৫০৮৫ বার পঠিত
সোনার তরী
৪২৭৬ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈