একে ওকে নষ্ট করে চলে গেল প্রেম
যদি বা যাবার ছিল
তবে কেন থেমেছিল সহসা এখানে?
পৃথিবী উত্তাল আজ প্রেমভ্রষ্ট মানুষের ভিড়ে।
*
বহুদিন বৃষ্টি হয়নি, মাটি তাই রক্ত চুষে খেল
আমার ভাইয়ের রক্ত
তোমার ভাইয়ের রক্ত
তুমি আমি আরও কিছু রক্তবীজ
নগরীকে ছুঁড়ে দিয়ে যাবো।
*
রাস্তায় তুমুল রব, একদল ক্রোধী ছুটে গেল
চমকে উঠি
এ কি সেই? এই তবে শুরু?
দরজায় ছুটে যাই; বুক কাঁপে, প্রতীক্ষাও কাঁপে
কিছু নয়।
এ সব বিপ্লব নয়, চোর চোর খেলা!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈