তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন?
দেশ তোমাকে কী দেবে?
দেশ কি ঈশ্বরের মতন কিছু?
তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে?
দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা?
বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে
তাদের বুঝি দেশ নেই?
তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম
তুমি কী করে জানলে, আমি তোমার শত্রু?
কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে
রাইফেল তুলবে?
এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়!
কবিতা — তোমার সঙ্গে দেখা হলে
শনিবার, ০৩ আগস্ট ২০২৪
বিদ্রোহী-দ্রোহের কবিতা
৭৭৮৭
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় কবি অন্ধ দেশপ্রেম ও মানবতাহীন হিংস্রতার বিরুদ্ধে তীব্র প্রশ্ন তুলেছেন। মানুষ হত্যা করে বা শত্রুর তকমা দিয়ে যে দেশপ্রেম দেখানো হয়, কবি তার সার্থকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ভালোবাসা ছাড়া প্রকৃত দেশপ্রেম সম্ভব নয়—এই চিরন্তন সত্যটিই কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে।