চোখে লেগেছিল কুমারী শবের ধোঁয়া
ডালপালা মেলে কেঁদেছিল নিমগাছ
মধ্যরাতের বাতাস পাগল হলো
কাঠকয়লায় কেউ লেখে ইতিহাস।
তৃতীয় প্রহরে শীত জেঁকে আসে খুব
চিতার আগুনে আমরা পোহাই ওম্
কোনো কথা নেই, কথা গেছে গহ্বরে
মাথার ভিতর রঙিন মেঘের খেলা।
কাউকে চিনি না, কেউ আমাদের নয়
চণ্ডাল এসে ধার দিল কম্বল
ভালোবাসা দিয়ে কেনা যায় সিগারেট
ভালোবাসা দিয়ে জয় হলো সব ঘুম।
সে কি পেয়েছিল, সে কি জেনেছিল সবই
কালো নদীটির জলে নেমে গেল কে?
চোখে চোখে এক চাঁদ ঘুরে ফিরে যায়
চাঁদে ঠিয়োয় আলতা পরানো পা।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈