পুরোনো দুঃখগুলো আজকাল মৃদু ঢেউ হয়ে
সুখের মতন ফিরে আসে
তাদের বয়েস ও শরীর আছে
ইচ্ছে অনিচ্ছে আছে
তারা দেখা হলেও কথা বলে না
তারা নীল সমুদ্রের ধবল আকাঙক্ষার মতন ঘুরে বেড়ায়
তারা মৌসুমী বাতাসকে উড়িয়ে দেয় পাহাড়ের দিকে
রাত্রির নিঃশব্দ দিগন্তে শোনা যায় তাদের মৃদুস্বর
রাজনর্তকীর খসে পড়া ঘুঙুর তারা তুলে দেয়
এক ভিখারির হাতে
আমাকেও তারা ড়ুবিয়ে দেয় হাজার হাজার হলুদ অক্ষরে
ঘুমের মধ্যে ঘটে যায় বিস্ফোরণ।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈