উত্তর চল্লিশে হলো দেখা
এত তাড়াতাড়ি? আর সয় না বিরহ?
এই বুঝি তোমার এলাকা
কাঁকর বেছানো পথ বড় স্পর্শসহ।
এঁকেছি অসংখ্যবার মনে
মোহময় মুখখানি, সান্ত্বনা-অঙ্গুলি
জঙ্গলে বা বারান্দার কোণে
মনে আছে, দ্রুত লেখা তীব্র চিঠিগুলি?
ভুল করে এসেছি এখানে
যেন অন্য কারো খোঁজে, অচেনা ঠিকানা
সহসা উঠেছে শূন্য যানে
নীলকে সবুজ ভেবে এক বর্ণ কানা
উত্তর চল্লিশে হলো দেখা
এত তাড়াতাড়ি? আর সয় না বিরহ?
চোখের গভীরে কালো রেখা
মিলনের স্থান শেষে এই কালিদহ!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈