পাহাড় বিভঙ্গ করে উড়ে যায় মিহি জলকণা
ঘুমন্ত ধাতুর গায়ে অহেতুক মানুষের পা
স্বপ্নের ভিতরে আঁচ, বস্তুত আগুনই স্বপ্ন দেখে
তুষার-সম্ভব ঐ নগ-চূড়া যার জন্য
যার জন্য
যার জন্য
তুষার-সম্ভব ঐ নগ-চূড়া যার জন্য জেগে আছে
কয়েকটি অসীম
কয়েকটি অসীম
সে এখনো গঞ্জে গ্রামে-নদী-হ্রদে শরীরে শরীর
মাটির শরীর
কর্পূর শরীর।
সমস্ত শরীরময় যুদ্ধ চলে অগ্নি আর জলে…
সমস্ত শরীরময় যুদ্ধ চলে অগ্নি আর জলে…
সমস্ত শরীরময়…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈