এমন বাড়ি, দেওয়াল ভরা গর্ত
সবাই আছে জেগে
এখানে কাঁপে ইহকালের মর্ত্য
প্রবল ঘূর্ণিবেগে।
সুন্দরের বিসদৃশ আয়না
ঘুরছে হাতে হাতে,
অলিন্দের আড়ালে কেউ যায় না
স্তব্ধ মধ্যরাতে।
ধুলোয় ফুল, আকাশমুখী শিকড়
বাগান এত দীন
জীবন থেকে ভালোবাসার শিখর
জনসভায় লীন।
কথার ঝড়ে কে যে কাকে থামায়
কে কোন নামে ডাকে
শব্দ ভাঙে, শব্দের ঘুম আমায়
টানছে কুম্ভীপাকে।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈