সাদা পৃষ্ঠা, তুমি এক দৃষ্টিতে আমার দিকে
তাকিয়ে রয়েছে কেন
আমি কি সমুদ্র দ্বীপের মতন হঠাৎ অচেনা
পাঠশালার পড়োর সঙ্গে বিমান বন্দরে দেখা
সাদা পৃষ্ঠা, তোমার সঙ্গে কি আমার যৌন সম্পর্ক
হয়েছিল কোনদিন?
সমস্ত কিছুই হারিয়ে যেতে যেতে একটা কিছু
আঁকড়ে ধরার মতন
বিষণ্ণ বেলায় এক প্রান্তে এসে আমি দাঁড়িয়েছি
ঝড় এসে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে ফুল
খেলাচ্ছলে কেউ অন্ধকার নিয়ে এলো
স্কুল বাড়ির ছাদে
শুকনো নদীর মতন দীর্ঘশ্বাস ফেলছে শহরের রাস্তা
এর মধ্যে তুমি কেন আমার সামনে নিয়ে এলে
তোমার বৃষ্টিস্নাত মুখ
সাদা পৃষ্ঠা, চলো, তা হলে তোমার সঙ্গেই দেশান্তরে যাই!
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৬ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈