দ্রুত পেরিয়ে যাওয়া রাস্তার ধারে দুহাত তুলে
ডাকছে একটা গাছ
একজন বন্দি মানুষ জল চাইছে?
ফিরে যাওয়া যায় না
মিলিয়ে নেওয়া যায় না রূপকল্পটা
কচুরিপানার ওপর মৃদু বাতাস
এক নৌটাঙ্কির নর্তকী ঊরু ধুচ্ছে ওখানে
তার খলখল হাসির শব্দ নিয়ে
উড়ে গেল এক ঝাঁক শালিক
কাঁটা বাবলা ঝাড়ের তলায় কার
একটা ছেড়া জামা
একটা অকেজো বাঁশি
ওখানে গুপ্ত ধনের মতন রয়েছে এক
ট্র্যাজিক কাহিনী
যদি ফিরে যাওয়া যেত
শুকনো ঘাসের ওপর নিশ্চিত দেখতে পেতাম
ফোঁটা ফোঁটা চোখের জল
বাঁক ঘুরে গেল রাস্তা সাদা রোদ্দুরে…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈