শিমুল, শিমুল, তুই চুপ করে থাক
জানাস্ নে গোপন কথাটি
ও খুঁজে মরুক, ওর ভিটে মাটি চাঁটি
হয় হোক, ওর বুক দুঃখে পুড়ে খাক!
জারুল, জারুল, তুই দেখাস নে পথ
একা একা সে ঘুরে মরুক
ও চেয়েছে রমণীর সম্মুখ দ্বৈরথ
মাংস, ত্বক ছুঁয়ে ছেনে সুখ!
অশোক, অশোক, ওকে কর বর্ণকানা
যূথী, তুই দিস না সৌরভ
সমস্ত অরণ্যে আজ ওর ঠাঁই মানা
ও চেনেনি রূপের গৌরব।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৬৪ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৬ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৭৮ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৮ বার পঠিত