ওরে ও কুসুম বনের সাপ, একটু
আন্বাগানে যা
ওরে ও খেয়া নৌকোর মাঝি, এখন
নোঙর ফেলে ঘুমো
আকাশে হঠাৎ উঠলো তুফান, কেউ কি
দেখেছে জাদুদণ্ড
এ সময় বৃষ্টি তুলবে ঢেউ, তবুও
জ্বলবে বড়বানল
এ সময় এ সময় অরুণে বরুণে যুদ্ধ, যদিও
বাতাসে প্রেমগন্ধ।
ওরে ও বাঁধা রাস্তার পথিক, তোরা কেউ
এদিকে আসিস না
ওরে ও প্রাসাদপুরীর বন্দি, মন দে
দরজার কারুকার্যে গা
য়ে মাখ সোনার রুপোর ধুলো, নিয়ে নে
আরও যত চাস ধুলো
এদিকে মরুভূমে ভূমিকম্প, আঁধারে
উম্মূল খনিগর্ভ
এ তুফান তোরা কেউ দেখবি না, এ শুধু
পাগলে পাগলে খেলা।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈