অন্ধ, গলা-ভাঙা, অভিমানী
ফিরে এসো!
বসন্তে উড়েছে ছাই
ঝরে গেল নীল শূন্যতার মতো দিন
নক্ষত্রের ধ্বংসস্তৃপে দীর্ঘশ্বাস অদৃশ্য নিশান
বাতাসে উন্মাদ সিঁড়ি যেন ঝাউবনে গত এক শতাব্দীর ঝড়
ফিরে এসো
হে অচিন্তনীয়, রাজ্যভাঙা স্বপ্নময়
টুকরো টুকরো অবিশ্বাসী, পলাতক
ফিরে এসো
বারুদ গন্ধের ঢেউ দুহাতে সরিয়ে ফিরে এসো
দিনমান অন্ধকার, চতুর্দিক সশব্দ নীরব
ফিরে এসো
অন্ধ, গলা-ভাঙা, অভিমানী, হে প্রেমিক
ফিরে এসো।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈