পশুদের বনবাস এই শতাব্দীতে শেষ হল
বৃক্ষরাও হারাল স্বদেশ
শুধু কি নেবে, কামড়ে ছিঁড়ে নেবে
নিশ্বাসে পুড়িয়ে যাবে
কিছু কি দেবে না
কিছুই দেবে না?
এত গাছ টেনে নেয় ভূমিরস
তারাও স্বীকার করে ঋণ
নিস্তব্ধ নিশীথে শোনা যায় পাতা ঝরানোর গান
জলে ভেসে যায় ঘর বাড়ি
তবুও জলের বুক খোলা, দু’হাত ছড়িয়ে বলে
নাও, নাও, যত পারো নাও
এক একটা আলোর বিন্দু দৃশ্যের গভীরে যায়
সিঁড়ির মতন তার বহতা নির্মাণ
মানুষ কি শুধুই ভাঙবে, ছিঁড়বে, পোড়াবে
কিছুই দেবে না?
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈