তুমিও তোমার বন্ধু, বন্ধুদের তুমি
তোমাকে পেয়েছে এই মৃদু রাত্রি
তোমাকে পেয়েছে বনভূমি
নদীর নির্জনে পাওয়া অন্য তুমি, যেমন সকালে
যেমন আড়ালে
যেরকম স্মৃতি কুয়াশার সূক্ষ্মজালে
প্রত্যেক আলাদা তুমি, আনন্দের ঝর্না তুমি,
বিদ্যুতের লতা
তুমি গভীরতা
তুমিই তো পাথরের ঘুম
আমাদের নীরবতা তোমাকে উৎসর্গ করা অদৃশ্য কুসুম…
অদৃশ্য কুসুম…
অদৃশ্য কুসুম…
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈