দুআঙুলে নুন ভোলার মতো একটুখানি
তাতেই যেন ঝিলিক দিল আঁধার ঘরে মানিক।
*
রাস্তা ভরা গুল্ম কাঁটা, কমলবনে সাপ
তারই মধ্যে দেখি তোমার পায়ের জলছাপ।
*
নদীর ধারে শুয়ে থাকার রাত্রি শেষ, ভোরে
নীলরুমাল, শিশিরপাত, ঘাসফড়িং ওড়ে।
*
ধুলোর থেকে কুড়িয়ে নিলে হলদে পাখির পালক
ধুলোর মধ্যে হাসির ছটা, জলের মধ্যে আলো।
*
এক পলকে ভাঙলো কিছু, কেউ বলেনি কথা
শব্দ ঘুম, শব্দ জানে অন্য নীরবতা।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈