কোকিল কি ডেকে উঠেছিল?
সে ভালো করেনি
তখন যে কথা ছিল
নতুন ধানের সুগন্ধের!
নবান্নতে ফিরে গেছে কাক!
বৃষ্টির ফোঁটা কি জুই ফুল।
ঠিক যে মেলে না।
বাঁধ ভেঙে ডুবেছে প্রাচীন
শিশুটিও ডুবে গেছে বানে
দূরে কারা হেঁটে ফিরে যায়
কাছে কি কখনো আসবে না?
হাস্নুহানাতে দেখি সাপ
পাপ নেই কাগজে কলমে
কোকিল কি ডেকে উঠেছিল?
সে ভালো করেনি
নবান্নতে ফিরে গেছে কাক।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৬৪ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯২ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৬ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৭৮ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৮ বার পঠিত