নীরা, তুমি নাও দুপুরের পরিচ্ছন্নতা
নাও রাত্রির দূরত্ব
তুমি নাও চন্দন বাতাস
নাও নদীতীরের কুমারী মাটির স্নিগ্ধ সারল্য
নাও কতলে লেবু-পাতার গন্ধ
নীরা, তুমি মুখ ফেরাও, তোমার জন্য রেখেছি
বছরের শ্রেষ্ঠ বর্ণাঢ্য সূর্যাস্ত
তুমি নাও পথের ভিখারি বালকের হাসি
নাও দেবদারু পাতার প্রথম সবুজ
নাও কাচ-পোকার চোখের বিস্ময়
নাও একলা বিকেলের ঘূর্ণি বাতাস
নাও বনের মধ্যে মোষের গলার টুংটাং
নাও নীরব অশ্রু
নাও মধ্যরাতে ঘুমভাঙা একাকিত্ব
নীরা, তোমার মাথায় ঝরে পড়ুক
কুয়াশা-মাখা শিউলি
তোমার জন্য শিস দিক একটি রাতপাখি
পৃথিবী থেকে সব সুন্দর যদি লুপ্ত হয়ে যায়
তবু, ওরে বালিকা, তোর জন্য আমি এই সব
রেখে যেতে চাই।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৪ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৭ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈