আংটির ভেতরে চাঁদ, সেই চাঁদ এইমাত্র স্নান করে এলো
চাঁদ তো চাঁদেরই মতো, আংটিটাই কিছুটা জটিল
অনাঘ্রাত কুসুমের মতো এই অঙ্গুরীয় কোনোদিন ছোঁয়নি অঙ্গুলি
নিরালায় পড়ে থাকে, নিরালাকে নরম আলোয় ঘিরে রাখে
ঝরে পড়ে শুকনো পাতা সারারাত শিশিরের মতো শব্দ হয়
আর সব মুছে যায়, কুকুর ও মানুষের হল্লা শুধু নিজেরাই শোনে
গভীর নিশীথে জেগে আমি বনপথে যাই বৃত্তটিকে খুঁজি
সে কেবলই সরে যায়, ফুলের রেণুর মতো পড়ে থাকে
গুঁড়ো গুঁড়ো চাঁদ।
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭৯ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
পাপন বসুনিয়া
শুভ জন্মদিন! 🎈