চিড়িয়া মোড়ে নেমে পড়লো দূরদেশিনী
বুক দেখেছি, ঘাড় দেখেছি, মুখ দেখিনি
মাথায় ছিল রোদের উল এলোকেশিনী
বাহুর কাছে স্বর্গ সুবাস দূরদেশিনী
বুক দেখেছি, ঘাড় দেখেছি, মুখ দেখিনি
আমার যেটুকু প্রাপ্য আমি তার বেশী নি’
ভুরুর একটু বাঁক দিলো না এলোকেশিনী
ভিড়ের মধ্যে মিলিয়ে গেল দূরদেশিনী
বুক দেখেছি, ঘাড় দেখেছি, মুখ দেখিনি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী