বারুদ রঙের এক বাড়ি, তার বারান্দায়
শীতের রোদ্দুরে
আমারই মনুষ্যদেহ।
বাগানে অনেক ডালপালা, তার এক ডালে
কুসুম ফোটেনি
সেখানে আমার আত্মা।
কখনো আমার হিম আত্মা এই নরদেহ
চেয়ে চেয়ে দেখে।
দেখার মতন দেখা।
কখনো লৌকিক চোখ সুড়ঙ্গ দেখার
মতো সরু চোখে
আত্মার দর্শন চায়।
কিছুই মেলে না
মুহূর্তের অস্থিরতা ঘূণী বাতাসের মতো উড়ে গেলে।
আয়নায় রক্তের ছাপ পড়ে
আমারই থুনির রক্ত—
সুনীল গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
কেউ কথা রাখেনি
২২২৭১ বার পঠিত
পাহাড় চূড়ায়
৮০৯৭ বার পঠিত
তোমার সঙ্গে দেখা হলে
৭৭৯৮ বার পঠিত
ভালোবাসি ভালোবাসি
৫৬৮০ বার পঠিত
আমি কি রকম ভাবে বেঁচে আছি
৪৯৪৯ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
🎂 আজ যাদের জন্মদিন
হেলাল হাফিজ
শুভ জন্মদিন! 🎈